সকল খবর ময়মনসিংহের খবর

দি প্রেসক্লাব অব ময়মনসিংহ কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১২-৩-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৮৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে দি প্রেসক্লাব অব ময়মনসিংহ কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর কাচারী রোডে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ইয়াহিয়া আরিফ। সাধারণ সম্পাদক সজীব রাজ ভর বিপিন সহ অন্যান্য সদস্যরা। সভাপতি বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই সংগঠনের মূল অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখবে।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন এবং সংগঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানটির শেষপর্বে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সহ-সভাপতি সাংবাদিক মোঃ আমিনূর ইসলাম রাব্বি বিশেষ দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিলের পর উপস্থিত পথচারী ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই উদ্যোগটি স্থানীয় মানুষের মাঝে মানবিক সহমর্মিতার একটি সুন্দর বার্তা হিসেবে গৃহীত হয়েছে।